ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল ‘মুক্তির দিশারী’ এর উদ্বোধন, মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ খ্রি., বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দক্ষিণ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল ‘মুক্তির দিশারী’ এর উদ্বোধন ও মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফাহিমা খাতুন, ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত), ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ও সাবেক মহাপরিচালক (গ্রেড-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম শফিকুল্লাহ, অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ, প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, উপাধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ হামজা মাহমুদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ শাহ আলম, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ । আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান জনাব এ জেড এম আরিফ হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ মাকছুদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর দিলারা আক্তার খান, বাংলা বিভাগের প্রধান জনাব
নূর মোহাম্মদ, ইংরেজি বিভাগের প্রধান জনাব মোহাম্মদ জহির উদ্দিন, দর্শন বিভাগের প্রধান জনাব জারিনা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভগের প্রধান জনাব রাশিদা আক্তার, ইতিহাস বিভাগের প্রধান জনাব মির্জা গালিব রুমি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান জনাব মোঃ বন্দে আলী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান জনাব আব্দুল ওয়াহেদ, গণিত বিভাগের প্রধান আব্দুল কুদ্দুস, জনাব নাছির উদ্দিন, জনাব রওশন আরা বেগম, জনাব রাখাল গোপ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, জেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের সভাপতি রুবেল প্রমুখ।আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন জনাব মাহমুদুর রহমান ভূঞা সহকারি অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।